# Tags

শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সনাতন ধর্মালম্বীদের পাশে দাড়িয়েছে লোহাগড়া উপজেলা বিএনপি

ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি -শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সনাতন ধর্মালম্বীদের পাশে দাড়িয়েছে নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপি। লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি বারবার কারাবরণকারী নেতা মোঃ আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম এর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল রবিবার রাতে মন্ডলবাগ, শালনগর, লাহুড়িয়া, নলদী এলাকার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করে।

এসময় তারা সনাতনধর্মালম্বীদের নির্ভয়ে পূজা উদযাপন করতে সার্বিক সহযোগিতার কথা জানান। উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ওয়ার্ড কমিটি ও ইউনিয়ন কমিটিকে পূজা মন্ডবের নিরাপত্তায় প্রয়োজনে পাহারা দেবার নির্দেশ দেন এবং নেতৃবৃন্দ জানান, বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ছিলো, এখনও আছে, আগামীতেও থাকবে। জননেতা তারেক রহমানের নির্দেশে এ কর্মসূচি পালন করছেন বলেও তারা জানান।#